পোস্টগুলি

জানুয়ারি, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আলোর দিশারীঃ শ্রীশ্রীহরি-গুরুচাঁদ ঠাকুর

ছবি
  আলোর দিশারীঃ শ্রীশ্রীহরি - গুরুচাঁদ ঠাকুর অন্তিম পর্ব এছাড়াও এই বর্ণময় মহাপুরুষ জীবনের শেষদিন পর্যন্ত অজস্র সামাজিক কাজ করে গেছেন । লৌকিক জীবনে তিনি অনেক বাঁধা - বিপত্তি , দুঃখ যন্ত্রনা ভোগ করেছেন ; এমনকি জীবিতকালে একে একে তাঁর চার পুত্রের ’ ই দেহাবসান ঘটে । আদর্শ বীরের মত তিনি সব সহ্য করেছেন , কোন আঘাতেই ভেঙে পড়েননি । কারণ তাঁর দেহ   ও মন ছিল ধর্মের বর্মে পরিবৃত যা শান্ত শীতল ফল্গুধারা   রূপে   দিকে দিকে প্রবাহমান । ১৯৩৭ খ্রিষ্টাব্দে এই ধর্মবীর - কর্মবীর চলে যান মহাপ্রস্থানের পথে ।   পরের বৎসর অর্থাৎ ১৯৩৮ খ্রীষ্টাব্দে কলকাতার এলবার্ট হলে “ শ্রীশ্রীগুরুচাঁদ স্মৃতিসভা ” উদযাপিত   হয় । যেখানে তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নেতাজী সুভাষচন্দ্র বসু গুরুচাঁদ ঠাকুরকে ‘ মহাপুরুষ ’ বলে আখ্যায়িত করেন   এবং গান্ধিজী তাঁর প্রেরিত শ্রদ্ধাঞ্জলি পত্রে গুরুচাঁদ ঠাকুরকে ‘ মহানগুরু ’ বলে সম্মান জানান   । সংক্ষিপ্তসারঃ   হরি - গুরুচাঁদ ঠাকু রের কর্ম - জীবন ও আদর্শ লক্ষ করলে দেখা যায় , একজন ব্যক্তি বা সমাজ কিভাবে শূন্য থেকে পরিপূর্ণতা লাভ করতে পারে তার ...

আলোর দিশারীঃ শ্রীশ্রীহরি-গুরুচাঁদ ঠাকুর

ছবি
  আলোর দিশারীঃ শ্রীশ্রীহরি - গুরুচাঁদ ঠাকুর দ্বিতীয় পর্ব গুরুচাঁদ ঠাকুর ১৮৪৬ খ্রীষ্টাব্দে   ১৩ই মার্চ   দোলপূর্ণিমার দিন শুক্রবার ওড়াকান্দি গ্রামে জন্মগ্রহন করেন ।   বাল্যকালে তিনি পাঠশালার পাঠ সমাপ্ত করে  ‘ মক্তবে ’ আরবি , ফারসি ও সংস্কৃত , ভাষায় দক্ষতা অর্জন করেন । পিতা যে কর্মভার তাঁর উপর অর্পণ করে গিয়েছিলেন তা   মাথায় নিয়ে তিনি কর্মজীবন শুরু করেন । অতি সংক্ষিপ্তাকারে তাঁর কর্মকান্ড তুলে ধরা হলঃ ১ )   শিক্ষা আন্দোলনঃ   গুরুচাঁদ ঠাকুর   উপলব্ধি করেন , পতিত ,   নিপীড়িত মানুষের   ( যারা ভারতবর্ষের বৃহত্তর গোষ্ঠী ) সার্বিক মুক্তি ঘটাতে হলে প্রথমে চাই শিক্ষার বিকাশ । তাই তিনি   ঐক্যবদ্ধ মতুয়া শক্তিকে নিয়ে সর্বপ্রথমে শিক্ষা আন্দোলন শুরু করেন ।   সার্বিক শিক্ষার দাবীতে ১৮৭২ খ্রীষ্টাব্দে বাংলায় চন্ডাল বিদ্রোহ সংগঠিত হয় এবং ওই বৎসরই   সাম্য ও মর্যাদার দাবীতে নানা আন্দোলন কর্মসূচী গ্রহন   করেন ।   ১৮৮০ খ্রীষ্টাব্দের জানুয়ারী মাসে পূর্ববঙ্গের ( অধুনা বাংলাদেশ ) ওড়াকান্দী গ্রামের চৌধুরী বাটীতে অনুন্নত জাতির মধ্যে সর্...