Alor Sandhane - আলোর সন্ধানে
তৃতীয় পর্বঃ ধর্ম ও ধর্মমত : ধর্ম হল এক এবং অভিন্ন একটি নিরপেক্ষ সত্ত্বা , কোন অলৌকিক বস্তু নয় । তাই ধর্মের কোন বিকল্প হয় না । অন্যভাবে বলা যায় , বাস্তবসম্মত জ্ঞান ও বাস্তবসম্মত পথে চলার নামই ধর্ম । উদাহরনস্বরূপ ------- ১। একটি ক্ষুধার্ত শিশুর কাছে একমুঠো খেতে পাওয়াটাই ধর্ম । তাঁর কাছে না আছে কোন শাস্ত্র - গ্রন্থের মূল্য , না আছে কোন ‘ শাস্ত্রীয় বাণী ’ র মূল্য । ২। একটি সাঁতার না জানা মানুষ যদি গভীর জলে পড়ে যায় , তখন তাঁর একমাত্র ধর্ম হল ----- ‘ কিভাবে জীবন বাঁচাবে ’ । ৩। আমরা মনুষ্যজাতি , প্রকৃতি প্রদত্ত নানা গুণের অধিকারী । এই গুণগুলির মাধ্যমে ভাল ভাবা , ভাল হওয়া , ভাল থাকা ও ভাল করাই হল আমাদের ‘ স্বাভাবিক কর্ম ’ অর্থাৎ ‘ ধর্ম ’ । তাহলে দেখা গেল , ‘ ধর্ম ’ সৃষ্টি বা উৎপত্তি হবার বস্তু নয় কারণ , ধর্ম ছিল , আছে এবং থাকবে । আমরা শুধু বিভিন্নরকম জঞ্জালে আবদ্ধ হয়ে বাস্তব চেতনা বা স্বাভাবিক বোধ - বুদ্ধি থেকে পথভ্রষ্ট হই । তাই ‘ পথ ’ কে চিনিয়ে দেবার প্রয়োজন হয় । আজকের দিনেও আমরা মনে করি যে , মন্দির , মসজিদ বা গীর্জায় গিয়ে পূজা - পাঠ করাটাই বোধহয় ধর্মপালন করা বোঝায় । ধর্ম মানে কো...