পোস্টগুলি

মার্চ, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Alor Sandhane - আলোর সন্ধানে

ছবি
একাদশ পর্বঃ গৃহে ‘ শ্রীহরি ’ র মন্দির স্থাপন : মতুয়া ধর্মের “ দ্বাদশ আজ্ঞা ” র একটি হল ‘ শ্রীহরি ’ র মন্দির স্থাপন কর ” । ‘ শ্রীহরি ’ র মন্দির স্থাপন কেন ? যাদের ‘ নুন আনতে পান্তা ফুরায় ’ তারা কিভাবে মন্দির স্থাপন করবেন ?   শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর সমস্ত “ বেদ - বিধির ” উপরে ওঠার কথা বলতেন সর্বদাই এবং অযথা অর্থব্যয় করতে বারণ করতেন জীবনের প্রতিটি ক্ষেত্রে । তাহলে একথা বলা যায় , শুধুমাত্র বাহ্যিক মন্দিরের কথা শ্রীশ্রীঠাকুর বলতে পারেন না । তাই গৃহে শ্রীহরির মন্দির স্থাপনের অন্তর্নিহিত সত্যটি আমাদের উপলব্ধি করা বিশেষ প্রয়োজন ।   প্রথমেই বলি , শ্রীশ্রীঠাকুর মতুয়াদের   “ দ্বাদশ আজ্ঞা ” পালন করতে বলেছেন । এখন প্রশ্ন আসে , মতুয়া কে বা কারা ? এর উত্তরে বলা যায় , যারা সমস্তরকম কুসংস্কার ত্যাগ করে বাস্তবসম্মত , বিজ্ঞানসম্মত এবং মানবতাবাদের পথে চলতে পারেন তারাই ‘ মতুয়া ’ । ‘ মতুয়াবাদ ’ কোন বিশেষ সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ নয় । তাই দেখা যায় , মতুয়াধর্মে সমস্ত সম্প্রদায়ের মানুষ রয়েছেন । কোন তন্ত্র - মন্ত্র বা দীক্ষালাভের মাধ্যমে মতুয়া সাজা যায় না , মতুয়া হতে হয় । এ প্রসঙ্গে সুদূর অস্ট্রেলিয়া...

Alor Sandhane - আলোর সন্ধানে

ছবি
দশম পর্বঃ গুরুচাঁদে হরিচাঁদের মিলন : “ শ্রীশ্রীহরিলীলামৃত ” গ্রন্থের ‘ তিরোভাব খন্ডে ’ আমরা দেখতে পাই ----- শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর ভক্তগণের নিকট বলেছেন :-   “ আমি নাহি ছেড়ে যা ’ ব জানিও বিশেষ । গুরুচাঁদ দেহে এই করিনু প্রবেশ ।। গুরুচাঁদে ভক্তি করিস্ মোর মত । যাহা চা ’ বি তাহা পা ’ বি মনোনীত যত ।। ”   “ শ্রীশ্রীগুরুচাঁদ চরিতের ” রচয়িতা ‘ আচার্য ’ মহানন্দ হালদার উপরিউক্ত চারটি লাইন সম্পর্কে মতামত ব্যক্ত করতে যেয়ে বলেছেন -----“ এই বাণীর অন্তর্নিহিত সত্য কি ? ইহা কি দেহের সহিত দেহের মিলন বা শক্তির সহিত শক্তির মিলন ? এই “ মিলনের ” প্রকৃত অর্থ আমরা তখনই বুঝি যখন দেখি যে শ্রীশ্রীহরি ঠাকুরের পুত্র শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর আজীবন তাহারই মহান পিতার আদর্শে জীব জগতের কল্যাণ সাধন করিয়া গিয়াছেন । যখন দেখি যে তাঁহার শ্রীপাদ আশ্রয় তলেও অসংখ্য ব্যথিত - পরাণ নরনারী রোগ শোক , জ্বালা যন্ত্রনা হইতে মুক্তি লাভের আশায় সমবেত হইয়াছিল এবং দেব দুর্লভ শান্তিলাভের অধিকারী হইয়াছিল । ইহাই শ্রীশ্রীহরিচাঁদ - গুরুচাঁদ মিলন । ইহাই “ মতুয়া ” ধর্মের মর্ম্মকথা। মতুয়ামত জড়বাদী নয় ---- শক্তির সাধক ; দুর্ব্বার শক্তিবেগে...