Alor Sandhane - আলোর সন্ধানে



তৃতীয় পর্বঃ

ধর্ম ও ধর্মমত :

ধর্ম হল এক এবং অভিন্ন একটি নিরপেক্ষ সত্ত্বা, কোন অলৌকিক বস্তু নয় । তাই ধর্মের কোন বিকল্প হয় না । অন্যভাবে বলা যায়, বাস্তবসম্মত জ্ঞান ও বাস্তবসম্মত পথে চলার নামই ধর্ম । উদাহরনস্বরূপ -------

১। একটি ক্ষুধার্ত শিশুর কাছে একমুঠো খেতে পাওয়াটাই ধর্ম । তাঁর কাছে না আছে কোন শাস্ত্র-গ্রন্থের মূল্য, না আছে কোন শাস্ত্রীয় বাণীর মূল্য ।

২। একটি সাঁতার না জানা মানুষ যদি গভীর জলে পড়ে যায়, তখন তাঁর একমাত্র ধর্ম হল----- ‘কিভাবে জীবন বাঁচাবে

৩। আমরা মনুষ্যজাতি, প্রকৃতি প্রদত্ত নানা গুণের অধিকারী । এই গুণগুলির মাধ্যমে ভাল ভাবা, ভাল হওয়া, ভাল থাকা ও ভাল করাই হল আমাদের স্বাভাবিক কর্মঅর্থাৎ ধর্ম

তাহলে দেখা গেল, ‘ধর্মসৃষ্টি বা উৎপত্তি হবার বস্তু নয় কারণ, ধর্ম ছিল, আছে এবং থাকবে । আমরা শুধু বিভিন্নরকম জঞ্জালে আবদ্ধ হয়ে বাস্তব চেতনা বা স্বাভাবিক বোধ-বুদ্ধি থেকে পথভ্রষ্ট হই । তাই পথকে চিনিয়ে দেবার প্রয়োজন হয় । আজকের দিনেও আমরা মনে করি যে, মন্দির, মসজিদ বা গীর্জায় গিয়ে পূজা-পাঠ করাটাই বোধহয় ধর্মপালন করা বোঝায় । ধর্ম মানে কোন কাল্পনিক দেব-দেবীর মূর্তি পূজা করাতো নয়ই উপরন্তু ওতে ধর্মচ্যূত হতে হয় ! কারণ, অযথা অর্থব্যয় বাস্তবসম্মত নয় । সেই অর্থ আমরা ছেলে-মেয়েদের শিক্ষাদানে ব্যবহার করতে পারি, আর্ত-পীড়িত মানুষের সেবায় বা যেকোন সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করতে পারি আর সেটাই হয় প্রকৃত ধর্ম পথে চলা । এই ধর্মকে চিনিয়ে দেবার জন্য ভারতবর্ষে বার বার বহু জ্ঞানী, মহাপুরুষের জন্ম হয়েছে । তাঁরা নানারকম পথ দেখিয়েছেন । কেউ সাধন-ভজনের মাধ্যমে, কেউ তপস্যার মাধ্যমে বা শান্তির বাণী প্রচারের মাধ্যমে আবার কেউবা শুধু পথের সন্ধান দিয়ে এবং সাধন-ভজন বা শান্তির বাণী শুনিয়েই থেমে থাকেন নি; বাস্তবসম্মত ভাবে সম্পূর্ণরূপে সে পথ হেঁটে দেখিয়ে দিয়ে গেছেন------কিভাবে কোনপথে চলতে হয়, কিভাবে চললে ধর্মপথে চলা হয় অর্থাৎ সার্বিক উন্নতি ঘটে । এখানে দুটি বিষয় এসে গেল------ ১। ধর্ম এবং ২। ধর্মপথে চলা । সাধারণভাবে আমরা ধর্মপথে চলার পদ্ধতি বা প্রণালীকেই ধর্মমতবুঝে থাকি । এখন কোন ধর্মপথে কতখানি বেনোজল রয়েছে তা আমাদের সর্বাগ্রে বুঝতে হবে । তারপর একটি যুক্তিসম্মত পথ ও মতধরে এগিয়ে যেতে হবে, যা প্রাকৃতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের চলতে সাহায্য করবে এবং সাম্যতা বজায়ের মাধ্যমে সার্বিক উন্নতি ঘটবে । 

(চলবে)


Thank you for reading the article. Please share this and support to grow further.

মন্তব্যসমূহ

SHRI SHRI HARICHAND THAKUR IS ONE OF THE SYMBOLS OF WORLD HUMANISM

Alor Sandhane - আলোর সন্ধানে

Alor Sandhane - আলোর সন্ধানে